by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুচা সীমান্ত এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশাসহ আনুমানিক ৩ লাখ ২৫ হাজার টাকা মূল্যের মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে তারাকুচা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় সন্দেহভাজন চলাচলের ভিত্তিতে অভিযান চালানো হলে পরিত্যক্ত অবস্থায় মাদক ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত সিএনজি চালিত অটোরিকশা সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

You may also like

Leave a Comment