দেশে চরমপন্থা-মৌলবাদের ঠাঁই হবে না: তারেক রহমান

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন পরিণত হতে না পারে, সেটিই বিএনপির লক্ষ্য।

রবিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সভার আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ।

তারেক রহমান বলেন, “আমাদের সাথে আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। কিন্তু এটি কোনো সমস্যা নয়। দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সবাই এক। এ দেশের মালিকানার একমাত্র দাবিদার দেশের নাগরিকরা।”

তিনি আরও বলেন, দেশে একটি দায়বদ্ধতার পরিবেশ তৈরি করা জরুরি। এজন্য মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাকস্বাধীনতা ও অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ গড়ে তুলতে হবে।

“অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন,” বলেন তিনি।

তারেক রহমান মনে করেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা সম্ভব হলে কবি-সাহিত্যিকদের লেখার স্বাধীনতা ও ম

You may also like

Leave a Comment