নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আবারো দেখা দিয়েছে মরণব্যাধি করোনা ভাইরাস। ২৪ ঘণ্টায় ২৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ১৪ জনের শরীরেই শনাক্ত হয় করোনা ভাইরাস।
সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন একজন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে।
তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
উল্লেখ্য, সর্বপ্রথম বাংলাদেশে করোনা ভাইরাস ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। সে সময় এ ভাইরাস শনাক্ত হয় ৩ ব্যাক্তির শরীরে। এর ঠিক কিছুদিন পর ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যাক্তির মৃত্যু হয়।
