দুর্ঘটনার স্বীকার যুবদলের কর্মীকে দেখতে হসপিটালে এম এ মালিক

by The Justice Bangla

মোঃ এমদাদ হোসেন ভূঁইয়া,সিলেটঃ ২৪ জুলাই ২০২৫ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনায় ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশগ্রহনের দক্ষিণ সুরমা এলাকার লালাবাজার সংলগ্ন তেরমাইলে পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তার ডান পা ভেঙে যায় ও মুখ-মন্ডলে জখম হয়ে সিলেট সদরের মাউন্ট এডোরা হসপিটালের সার্জারী ওয়ার্ডে চিকিৎসা নিতে ভর্তি হয়।

অনুষ্ঠানটি দক্ষিণ সুরমার ময়ূর কুঞ্জ কনভেনশন সেন্টারে জনাব এম এ মালিক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আয়োজন করেন।

এম এ মালিকের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে অতিথি যোগদান করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, ড. মোহাম্মদ এনামুল হক ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিলেট জেলা বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকসহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দুর্ঘটনার বিষয়টি অবগত হবার সাথে সাথেই জনাব এম এ মালিক সহমর্মিতা ব্যক্ত করেন এবং তিনি স্বয়ং রাত ৯.১০ মিনিটে মাউন্ট এডোরা হসপিটালে দুর্ঘটনায় আহত বালাগঞ্জ থানা যুবদলের কর্মী এনাম আহমেদকে দেখতে আসেন। তার অভিভাবকদের সান্ত্বনা প্রদান ও হসপিটালের দায়িত্বরত ডক্টরদের সাথে চিকিৎসার সার্বিক বিষয়ে আলোকপাত করে পরিপূর্ণ সেবার বিষয়টি নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহমান, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র বিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন রিপনসহ প্রমূখ।

You may also like

Leave a Comment