দিনাজপুরে বিজিবির অভিযানে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২

৪২ বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ পাথরের শীলা জব্দ, মূল্য কোটি টাকার বেশি

by The Justice Bangla

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে ৩০.৬০০ কেজি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও ১৬৪.৯০০ কেজি বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়েছে। এসব জব্দকৃত পাথরের আনুমানিক মূল্য ১,১৩,০৫,০০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

অভিযান চলাকালে এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব পাথর উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment