কক্সবাজার প্রতিনিধিঃ বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক কিশোরী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থানকালে হঠাৎ করে মিয়ানমার অংশ থেকে গুলিবর্ষণ শুরু হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। গুলিবর্ষণের সময় তার সঙ্গে থাকা আরও একজন আহত হন।
ঘটনার পরপরই স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
