ছাগলনাইয়ায় ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে মুন্সী রফিকুল আলম মজনুর ব্যাপক জনসংযোগ

by The Justice Bangla

মোহাম্মদ সাগর,ছাগলনাইয়া প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে মাঠে সক্রিয় হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও ফেনী-০১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু।
বুধবার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ায় তিনি ব্যাপক জনসংযোগ করেন।

জনসংযোগকালে মুন্সী রফিকুল আলম মজনু স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। এই লড়াইকে সফল করতে জনগণের ঐক্য অপরিহার্য ধানের শীষই সেই পরিবর্তনের প্রতীক।

স্থানীয় বাসিন্দারা তাকে স্বাগত জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। মজনু তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। সেই অধিকার ফিরিয়ে আনতে আমরা রাস্তায় নেমেছি। জনগণই আমাদের শক্তি, তাদের সঙ্গে নিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের বিজয় ছিনিয়ে আনবো।

তার এই জনসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও এতে অংশ নেন।

You may also like

Leave a Comment