চান্দগাঁও থানার পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার উদ্যোগে পরিচালিত পৃথক তিনটি বিশেষ অভিযানে চাঁদাবাজি, বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন অপরাধ সংশ্লিষ্ট মামলার মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযানে পুলিশের একাধিক টিম অংশ নেয়।

৩১ মে ভোররাত ১টা ১০ মিনিটে বহদ্দারহাট এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এসআই জায়েদ আব্দল্লাহ বিন ছরওয়ার, এএসআই গোলাম কিবরিয়াসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নিয়ে সিএমপি অধ্যাদেশের আওতায় তিনজন আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন – জয় চক্রবর্তী (২৮), মো. নুরুজ্জামান ওরফে শুভ (১৯) এবং মো. রাকিবুল হাসান (১৯)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

৩১ মে সকাল সাড়ে ১১টায় কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দ্বিতীয় অভিযান চালানো হয়। এসআই মো. ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চান্দগাঁও থানায় দায়েরকৃত চাঁদাবাজির একটি মামলার আসামি মিজবাহুল আলম ওরফে রুবেল (২৫)-কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে পেনাল কোডে একাধিক ধারায় মামলা রয়েছে।

একই দিন রাতে তৃতীয় অভিযানটি চালানো হয়। ওসি মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে এবং কর্ণফুলী থানার সহযোগিতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় অভিযুক্ত মো. মনির উদ্দিন (৪২)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক আইনের ধারায় মামলা রয়েছে। এছাড়া, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, “নগরবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় সিএমপি’র অধীন আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। অপরাধ নির্মূলে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।”

You may also like

Leave a Comment