নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম | জাস্টিস বাংলাঃ চট্টগ্রাম -৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ এর পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের উৎসবমুখর নির্বাচনী প্রচারণা।
সোমবার বিকালে চট্টগ্রাম -৪ আসনের অন্তর্গত ১০ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গনসংযোগ করেন।
ছাত্রনেতারা এসময় বলেন, সৎ নেতৃত্ব ও জনতার কণ্ঠস্বর হয়ে আগামীর বাংলাদেশ গড়তে ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরী নিরলসভাবে মানুষের পাশে রয়েছে । ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে আধুনিক সীতাকুণ্ড গড়ে তোলার পক্ষে থাকুন।
এই সময় উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সাবেক নেতা শাহেদুল ইসলাম, এসআর খান মামুন মোহাম্মদ ইদ্রিস, মো: হাসান রাফি, মো মাইমুনুর রশিদ, নুর উদ্দীন, জহির উদ্দিন, আবু সাহাদত মোহাম্মদ আদিল, কায়কোবাদ ইস্তেফা সহ অন্যান্য নেতৃবৃন্দ।