মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ চকরিয়ায় উপজেলার মাতামুহুরি নদীর উপর হাজিয়ান আলী পাড়া হইতে চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের ১ নং বেড়িবাঁধের সাথে সংযোগ কাঠের সেতুর উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ।

আজ শনিবার দুপুরে তিনি ফিতা কেটে এই কাঠের সেতুর উদ্বোধন করেন।
জানাযায়, চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১ ওয়ার্ডে মাতামুহুরি নদীর তীরবর্তী স্থানীয় চাষীরা নানান সবজি চাষ করেন। দীর্ঘদিন ধরে তারা উৎপাদিত সবজী নদীতে নৌকা যোগে কিংবা কাকারা দিয়ে অনেক দূর ঘুরে চকরিয়ায় আনতে হতো ফলে তাদের উৎপাদিত সবজীর ন্যায্য মূল্য পেতেন না কিংবা অনেক কৃষক লোকসান হওয়ার ভয়ে চাষাবাদ করতেন না।
আজ এই কাঠের সেতু স্থাপনের মধ্য দিয়ে যেমন হাজীয়ান ফাসিখালী ১ ওয়ার্ডের সাথে পৌরসভার ৯ নং ওয়ার্ডের সংযোগ স্থাপিত হয়েছে তেমনি কৃষকেরা তাদের উৎপাদিত সবজী কিংবা শস্য ন্যায্য দামে বিক্রি করতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থায় এটি এটি একটি মাইলফলক বলে জানান স্থানীয় বাসিন্দারা।
অনেকে এই সেতু স্থাপনে বলেন আমরা এখন আর পিছিয়ে থাকবো না আমাদের যোগাযোগ ব্যবস্থা আজ অনেক দূর এগিয়েছে। তারা এটিকে ভবিষ্যতে পরিপূর্ণ পাকা সেতু করার ও দাবি জানান।
সেতু উদ্বোধনকালে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
