87
ফেনী প্রতিনিধিঃ ফেনী বড় মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনী জেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী–১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সী রফিকুল আলম মজনু, ফেনী–২ আসনের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ভিপি জয়নাল এবং জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
মসজিদ প্রাঙ্গণে নেতাকর্মীদের মাঝে ছিল নীরব উদ্বেগ ও শ্রদ্ধার আবহ। সব বয়সের মানুষ এক হয়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের কল্যাণ ও শান্তির জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করেন।
