কোরিয়ান গেমের আসক্তি: ৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ঘর ভেতর থেকে তালাবদ্ধ, উদ্ধার হলো ‘দুঃখিত বাবা’ লেখা চিরকুট

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মর্মান্তিক ঘটনায় একসঙ্গে তিন নাবালিকা বোন ৯ তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে একটি আবাসিক সোসাইটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলো বিশিকা (১৬), প্রাচী (১৪) ও পাখি (১২)। ভোরে তারা একসঙ্গে ভবনের ওপর থেকে লাফ দিলে বিকট শব্দে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। পরে নিচে পড়ে থাকা অবস্থায় তাদের দেখতে পান প্রতিবেশীরা।

ঘটনার আগে তিন বোন তাদের ঘর ভেতর থেকে তালাবদ্ধ করে রেখেছিল। পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই তারা লাফিয়ে পড়ে বলে জানায় পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তিন বোন একটি কোরিয়ান অনলাইন গেমে মারাত্মকভাবে আসক্ত ছিল। করোনা মহামারির সময় থেকেই তাদের এই আসক্তি শুরু হয়। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তাদের প্রায়ই ঝগড়া হতো।

গেমের নেশার কারণে তারা নিয়মিত স্কুলে যেত না। এমনকি তাদের আচরণেও অস্বাভাবিক ঘনিষ্ঠতা দেখা যায় গোসল, খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো সবকিছুই তারা একসঙ্গে করত। তারা নিজেদের কোরিয়ান নামও গ্রহণ করেছিল বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে। এতে কান্নার ইমোজি দিয়ে লেখা ছিল দুঃখিত, বাবা।

পুলিশ বলছে, আত্মহত্যার পেছনে অনলাইন গেম আসক্তি ও পারিবারিক দ্বন্দ্বের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।

You may also like

Leave a Comment