কক্সবাজারের মহেশখালী থেকে অবৈধ ট্রলিং বোটসহ ১৮ জেলে আটক করছে কোস্ট গার্ড

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার উত্তর প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি গভীর সাগর থেকে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড৷ বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) সকাল ৭ টায় অপারেশন সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক মাতারবাড়ি সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ১৮ জন জেলেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃবিএন শাকিব মেহবুব।

তিনি জানান, জব্দকৃত আর্টিসনাল ট্রলিং বোট ও আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

You may also like

Leave a Comment