কক্সবাজারের টেকনাফে বোরকা পড়ে মেয়ে সাজার চেষ্টা, চেকপোস্টে রোহিঙ্গা যুবক আটক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ পুলিশ চেকপোস্ট থেকে বোরকা পরিহিত অবস্থায় রশিদ আহমদ (২৭) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা যুবক ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ফরিদ আহমেদের ছেলে।

পুলিশ ধারণা করছেন, বোরকা পরে বাঙালিদের টার্গেট করে অপহরণের জন্য বের হয়েছিল ওই যুবক । আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতেই এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেন, টেকনাফ শালবাগান পুলিশ চেকপোস্টে প্রতিদিনের মতো তল্লাশি চলছিল। এ সময় বোরকা পরা একজন চেকপোস্ট পার হচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি এলোমেলো কথাবর্তা বলেন। পরে জানতে পারি বোরকা পরা কোন মেয়ে নয়, সে আসলে ছেলে। মূলত আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে এই যুবক অভিনব পন্থা অবলম্বন করলেন। বোরকা ও পায়ে মোজা পরে ক্যাম্পে ঢোকার চেষ্টা করেছিলেন। আটক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment