কক্সবাজারে এনপিপির সমাবেশে সালাউদ্দিনকে ‘গডফাদার’ বলায় উত্তাল কক্সবাজার

চকরিয়া এনসিপির পথ সভায় বিএনপির ভাঙচুর ও বিক্ষোভ

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমদকে ‘গডফাদার’ আখ্যা দিয়ে মন্তব্য করায় উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজারের রাজনীতি। আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সমাবেশে পাটোয়ারী বলেন, “আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।” এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, “ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে।”

এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জেলা বিএনপির নেতাকর্মীরা। পাটোয়ারীর বক্তব্যের সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে ভাঙচুর চালানো হয়। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

একই সময়ে চকরিয়ায় এনসিপির সমাবেশেও হামলা চালায় বিএনপির একটি অংশ। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে পাটোয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।এ নিয়ে কক্সবাজার ও চকরিয়া ও উখিয়ায় ও রামু ঈদগাহতে বিক্ষোভ মিছিল চলছে। বলতে বর্তমানে কক্সবাজার রাজনৈতিক পরিস্থিতি উত্ত্যপ্ত রয়েছেন। প্রশাসনের সুত্রে জানা গেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চকরিয়া ফাহাশিয়া খালী সেনা ক্যাম্পে রয়েছেন মর্মে জানা যায়।

You may also like

Leave a Comment