কক্সবাজার সমুদ্র সৈকতে প্রকাশ্যে নারীকে মারধর স্বামী আটক

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে প্রকাশ্যে নারীকে শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে মোঃ আবুল বশর (২৬) নামের এক যুবককে আটক করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতার যুবক কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাগালপুর চৌধুরী বাড়ি এলাকার মৃত সিদ্দিকুর রহমানের পুত্র। ওই নারী আটক কৃত যুবকের স্ত্রী বলে জানা গেছে।
আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী।
তিনি জানান, গত ২৪ জুলাই সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ঝাউবাগান এলাকায় এক পুরুষ কর্তৃক এক নারীকে মারধর করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এটি জেলা পুলিশের নজরে এলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতারে কক্সবজাার সদর মডেল থানা ওসি মোঃ ইলিয়াছ খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান শুরু করে। অভিযানে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত মোঃ আবুল বশরকে শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং তার কব্জা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানা পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এই ঘটনায় প্রেক্ষিতে ভুক্তভোগী নারী জানান, তারা ওই যুবক আবুল বশর তার স্বামী। যৌতুক দাবি করে স্ত্রীকে প্রতিনিয়ত যেখানে-সেখানে মারধর করতো স্বামী আবুল বশল। এর অংশ হিসেবে ওই দিন সমুদ্র সৈকতে প্রকাশ্যে শত শত লোকজনের সামনে স্ত্রীকে নির্মমভাবে মারধর করেছিলেন।
এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াছ খান। মামলার পর আসামী আবুল বশরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী নারীকে তার অভিভাবকদের নিকট হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান ওসি।

You may also like

Leave a Comment