এনসিপির প্রথম ধাপের প্রার্থী তালিকা ঘোষণা

বগুড়া-৬ আসনে লড়বেন আব্দুল্লাহ-আল-ওয়াকি

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রথম ধাপের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বুধবার সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তালিকাটি প্রকাশ করেন সদস্য সচিব আখতার হোসেন।

ঘোষিত তালিকায় বগুড়া-৬ আসনে দলটির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল্লাহ-আল-ওয়াকি। এই আসনেই ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা এলাকাটিকে উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে পরিণত করেছে।

এছাড়া এনসিপির শীর্ষ নেতৃত্ব থেকে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন পেয়েছেন। আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নোয়াখালী-৬ আসনে সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ভোলা-১ এ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ঢাকা-১৪ এ আরিফুল ইসলাম আদিব, ঢাকা-৯ এ সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং নরসিংদী-২ আসনে যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার লড়বেন।

You may also like

Leave a Comment