I Have a Plan পরিকল্পনার রাজনীতির কথা বললেন তারেক রহমান

by The Justice Bangla

মোহাম্মদ আব্দুর রহিম, বিশেষ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক বক্তব্য I have a dream এই বাক্যটি আজও বিশ্ব রাজনীতিতে আশার প্রতীক হয়ে আছে। সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সম্প্রতি প্রকাশিত একটি গ্রাফিক বার্তায় তারেক রহমান বলেন, I have a plan অর্থাৎ তিনি কেবল স্বপ্ন নয়, দেশ পুনর্গঠনের জন্য সুস্পষ্ট পরিকল্পনার কথাও বলছেন। পোস্টারটিতে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রেরণাদায়ী নেতা মার্টিন লুথার কিংয়ের বক্তব্যের সঙ্গে তারেক রহমানের এই ঘোষণাকে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে বিএনপির রাজনৈতিক দর্শন ও কর্মপরিকল্পনার দিকেই ইঙ্গিত দিয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক সংস্কারের মতো বিষয়গুলো তার বক্তব্যের অন্তর্নিহিত বার্তা হিসেবে উঠে এসেছে।

দলীয় সূত্র জানায়, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে বিএনপি একটি বাস্তবভিত্তিক ও সময়োপযোগী রোডম্যাপ নিয়ে এগোতে চায়। সেই পরিকল্পনার রাজনৈতিক ভাষ্য হিসেবেই I have a plan বার্তাটি সামনে আনা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশের পর তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের মতে, এটি রাজনীতিতে আবেগের পাশাপাশি পরিকল্পনার গুরুত্বকেই তুলে ধরেছে।

পর্যবেক্ষকদের অভিমত, আগামীর রাজনীতিতে কেবল স্লোগান নয় বাস্তবায়নযোগ্য পরিকল্পনাই জনগণের আস্থা অর্জনে মুখ্য ভূমিকা রাখবে, আর সেই বার্তাই এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন তারেক রহমান।

You may also like

Leave a Comment