কক্সবাজারের চকরিয়ার মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ ব্যবসায়ীর ক্ষতি ২ কোটি টাকা

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বাজার কমিটির তালিকা অনুযায়ী, ১৫ জন ব্যবসায়ীর আনুমানিক ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে ২০ থেকে ২৫টি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানা গেলেও বাজার কমিটির প্রস্তুত করা তালিকায় ১৫ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির হিসাব উঠে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে মাঝেরফাঁড়ি বাজার কমিটির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম এম.এ অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করেছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাঁদের দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও পুঁজি হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। তাঁদের ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

You may also like

Leave a Comment

;