মোঃ ওমর ফারুক রাজুঃ ফিলিস্তিনের গাজা শহরের বন্দরের কাছে একটি ক্যাফেকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার পর ঘটনাস্থলে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিস্থিতি। আহতদের উদ্ধারে ছুটে আসেন স্থানীয়রা। তাদের মধ্যে এক ফিলিস্তিনি নারীও রয়েছেন, যিনি হামলায় আহত হয়ে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ধ্বংসস্তূপ, আহত মানুষের আর্তনাদ আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে গাজার পরিবেশ। স্বজন হারানোর শোক এবং বেঁচে থাকার লড়াই দুটিই যেন একই সঙ্গে বহন করছেন সেখানকার মানুষ।
গাজার মানুষের এই দুর্দশার দৃশ্য আবারও বিশ্ববাসীর সামনে মানবিক সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। আহত ওই নারীর অসহায় মুখ যেন প্রশ্ন ছুড়ে দেয় যদি তিনি আপনার মা হতেন?
গাজায় চলমান সংঘাতের মধ্যে বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন বিভিন্ন মহল।
এদিকে গাজাবাসীর দুর্ভোগের অবসান ও শান্তির জন্য প্রার্থনা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ।
হে আল্লাহ, গাজার নিরীহ মানুষদের ওপর রহম করুন। আহতদের শিফা দিন, নিহতদের ক্ষমা করুন এবং তাদের স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দিন।আপনি
