ডুরান্ড লাইনকে সীমান্ত স্বীকৃতি দিতে চায় পাকিস্তান: তালিবান প্রতিরক্ষামন্ত্রী

উত্তেজনা না বাড়ানোর আহ্বান কাবুলের আফগানিস্তানের বিরুদ্ধে হামলা হলে জবাব দেওয়ার হুঁশিয়ারি

by The Justice Bangla

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের তালিবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, পাকিস্তান চায় ডুরান্ড লাইন-কে আফগানিস্তান ও পাকিস্তান-এর মধ্যকার আনুষ্ঠানিক আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।

টলু নিউজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান এই লাইনটিকে একটি সরকারি সীমান্ত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

তিনি বলেন, পাকিস্তান চায় ডুরান্ড লাইনের সম্ভাব্য রেখাটিকে একটি সীমান্ত হিসেবে পরিচিত করা হোক। আমরা তাদের বলেছি, এটি একটি ঐতিহাসিক বিষয়—বর্তমান সরকারের বিষয় নয়। পূর্ববর্তী সরকারগুলোও এই সমস্যার সমাধান করতে পারেনি। তাই এ নিয়ে উত্তেজনা বাড়ানো উচিত নয়।

সাক্ষাৎকারে সাম্প্রতিক সময়ে তালিবান বাহিনী ও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যেকোনো আক্রমণের জবাব দেবে ইসলামিক আমিরাত।

তিনি আরও বলেন, যদি কাবুল অনিরাপদ হয়ে পড়ে, তাহলে ইসলামাবাদও নিরাপদ থাকবে না।

You may also like

Leave a Comment