মিরসরাই উপজেলা জামায়াতের ইফতার ও সুধী সমাবেশ সম্পন্ন

সন্ত্রাস ও মাদকমুক্ত মিরসরাই গড়ার আহ্বান

by The Justice Bangla

মিরসরাই প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আমীর মো. নুরুল কবিরের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর মো. আলাউদ্দিন সিকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন এমপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান, অধ্যাপক বোরহানউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সভাপতি মো. রায়হান, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাফর উল্লাহ, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মো. নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা খেলাফত মজলিসের সভাপতি রেজাউল হক এবং এনসিপি মিরসরাই উপজেলা সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন।

প্রধান অতিথি মো. আলাউদ্দিন সিকদার বলেন, রমজান আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাস। এই মাসের শিক্ষা কাজে লাগিয়ে সমাজ ও দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রধান বক্তা নুরুল আমিন এমপি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মিরসরাই উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে, ইনশাআল্লাহ।

You may also like

Leave a Comment