মীরসরাইয়ে যুবদল নেতা শাহাদাতের ইফতার বিতরণ

by The Justice Bangla

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রাম মীরসরাই উপজেলার ১০ মিঠানালা ইউনিয়নের যুবদল নেতা, শাহাদাত হোসাইনের

ব্যাক্তিগত উদ্যোগে সোমবার ( ২ মার্চ) হযরত শাহ সূফী নুর মোহাম্মদ নিজামপুরী( রাঃ)এর মসজিদ ও আশ পাশে ইফতার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম -১ মীরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত হয়। তার সুস্থতা কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা এবং মহুরমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় এবং ছিন্নমূল মানুষের মাঝে দুই দিনে ৬’শ প্যাকেট ইফতার বিতরণ করেন ১০ মিঠানালা ইউনিয়ন যুবদল নেতা, শাহাদাত হোসাইন।

তিনি বলেন আপনারা জানেন মীরসরাই মাটি ও মানুষের নেতা নুরুল আমিন এমপি কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে দোয়া মহফিল ও ইফতার বিতরণ করতে পেরে আমি আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। তিনি আরো বলেন আপনার জানেন প্রতিবছরের মত এই বছর ও আমি শাড়ি লুঙ্গি বিতণ করবো।

You may also like

Leave a Comment