নিজস্ব প্রতিবেদক | জাস্টিস বাংলাঃ সরকার ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমিয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমে ১০০ টাকা, কেরোসিন ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রোল ২ টাকা কমে ১১৬ টাকা এবং অকটেন ২ টাকা কমে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দর কার্যকর হবে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এই নীতির আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলক কম থাকায় দেশেও দাম সমন্বয় করা হয়েছে।
