ফেনীর পশুরামে বিএনপির পোস্টারের ওপর জামায়াত প্রার্থীর স্টিকার এলাকায় উত্তেজনা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ ফেনীর পশুরাম এলাকায় বিএনপির প্রচার পোস্টারের ওপর জামায়াতে ইসলামীর ফেনী-১ আসনের প্রার্থী এডভোকেট কামাল উদ্দিনের স্টিকার লাগানো নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, এলাকায় বিএনপির প্রার্থী ও ধানের শীষের সমর্থনে বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছিল। সোমবার ভোরে দেখা যায়, বেশ কয়েকটি পোস্টারের ওপর জামায়াতের প্রার্থী এড. কামাল উদ্দিনের স্টিকার সাঁটানো হয়েছে। এতে বিএনপি সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, এ ধরনের কাজ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। একই আসনে একাধিক বিরোধী দলের প্রার্থী মাঠে থাকলেও প্রচারমাধ্যমে এমন হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।

অন্যদিকে জামায়াতপন্থী কিছু নেতাকর্মী দাবি করছেন, এটি স্বতঃস্ফূর্তভাবে করা হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ বক্তব্য না দিলেও, ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে ক্ষোভ, আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এলাকাবাসীরা দ্রুত এই ঘটনার তদন্ত করে এর পেছনে কারা জড়িত তা উদঘাটনের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment