ফটিকছড়ি প্রতিনিধিঃ চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে সরওয়ার আলমগীরের সমর্থনে বাগানবাজার–হেয়াকোতে বিএনপির মিছিল ও গণসংযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সরওয়ার আলমগীর এর পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ফটিকছড়ির বাগানবাজার ও হেয়াকো বাজারে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল মিছিল ও গণসংযোগ পরিচালনা করেন।
মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে। নেতাকর্মীরা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং ফটিকছড়ির উন্নয়ন ত্বরান্বিত করতে সরওয়ার আলমগীরই হচ্ছেন উপযুক্ত প্রার্থী।
গণসংযোগে স্থানীয়রা বিএনপি প্রার্থীর প্রতি সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন। দলীয় নেতারা জানান, জনগণের রায় নিয়ে ধানের শীষ বিজয়ী করতেই তাদের এই প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।
