সিলেটে বৃষ্টিতে লাগামহীন সবজি বাজার

by The Justice Bangla

আহমেদ পাবেলঃ সিলেটের বাজারে হঠাৎ করেই সবজির দামে বড় ধরনের উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়ে গেছে। এতে করে সাধারণ ভোক্তাদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

শহরের ক্বিন ব্রিজ, আম্বরখানা, দরগাহ গেইট ও কদমতলী বাজার ঘুরে দেখা গেছে, পেঁপে, কাঁচামরিচ, বেগুন, করলা, ঢেঁড়স, শসা, কাঁচা লাউসহ বেশিরভাগ সবজির দাম হঠাৎ করেই বেড়ে গেছে। যেখানে এক সপ্তাহ আগে বেগুন বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি, এখন তা ৬৫ টাকা। করলা ছিল ৫০ টাকা, এখন ৮০। ঢেঁড়স ৫০ টাকা থেকে বেড়ে ৭০ টাকায় পৌঁছেছে।

সবজি বিক্রেতারা বলছেন, এখন বৃষ্টির মৌসুম। কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ায় কিছু সবজির দাম ওঠানামা করছে। অবশ্য বৃষ্টি হলে কিছু কিছু সবজি কেনা দামের চেয়েও কম দরে বিক্রি করতে হচ্ছে। কারণ এগুলো পচে যাওয়ার সবচেয়ে কম দামে ছেড়ে দেওয়া ভালো।

এক সবজি ব্যবসায়ী বলেন, আড়তেই সবজির দাম বেশি। সিলেটের স্থানীয় কোনো সবজি বাজারে নেই। সবই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আনতে হচ্ছে। এতে করে খরচ বেড়ে যাচ্ছে বহুগুণে। আরও তিন চার মাসের আগে দাম কমার কোনো সুযোগ নেই।

ভোক্তারা বলছেন, প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বাড়ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য রান্নার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।

এক গৃহবধূ বলেন, প্রতিদিন বাজারে গিয়ে অবাক হচ্ছি। যা গতকাল ৫০ টাকা ছিল, আজ সেটা ৭০। আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।

আম্বরখানা এলাকার পোল্ট্রি ব্যবসায়ী হাছিব উদ্দিন বলেন, গত সপ্তাহের মতো ব্রয়লার মোরগের দাম স্বাভাবিক রয়েছে। আজ বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৫০ টাকা, সোনালি মোরগ ৩২০ ও প্রতিপিস লেয়ার মোরগের দাম ছিল ৫২০ টাকা।

মদিনা মার্কেটের মোরগ ব্যবসায়ী সজিবুল হোসেন বলেন, ‘ব্রয়লার মোরগের দাম এই সপ্তাহে বাড়েনি। পাইকারি বাজারে কিছুটা কমেছে। তবে খুচরা বাজারে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও স্থিতিশীল রয়েছে।

You may also like

Leave a Comment