হবিগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থী অলিউল্লাহ নোমানের গণসংযোগ অব্যাহত

by The Justice Bangla

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে জামায়াতে ইসলামির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান নির্বাচনী মাঠে সরব রয়েছেন। হাটে-বাজারে নিয়মিত গণসংযোগের মাধ্যমে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন হাট ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করেন।

গণসংযোগকালে অলিউল্লাহ নোমান বলেন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং গ্রাম ও আঞ্চলিক সড়ক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন,
জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করা হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

স্থানীয়রা জানান, হাটে-বাজারে প্রার্থীর সরাসরি উপস্থিতি ও সাধারণ মানুষের সঙ্গে সহজ-সরল আচরণে ভোটারদের মধ্যে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই এই আসনে প্রচারণার গতি বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

You may also like

Leave a Comment