স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: নাজিমুর রহমান

by The Justice Bangla

চট্টগ্রাম প্রতিনিধিঃ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সকলকে ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান।

উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নাজিমুর রহমান বলেন, সব ভেদাভেদ ভুলে, দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধানের শীষের প্রতীকে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। পারস্পরিক বিভাজন ভুলে দলকে শক্তিশালী করা অপরিহার্য। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে ধানের শীষের প্রতি আনুগত্য বজায় রাখা।

প্রতিটি ওয়ার্ড, মহল্লা ও ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে হবে। জনগণের সাথে সরাসরি যোগাযোগ করে দলের ভাবমূর্তি তুলে ধরতে হবে এবং নতুন সমর্থক ও সচেতন নাগরিকদের দলভুক্ত করতে হবে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ফারুক আহমেদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, মনজুরুল আলম মঞ্জু, মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হাশেম, মহানগর মহিলা দলের সহ-সভাপতি জেসমিনা খানম এবং মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদ মোহাম্মদ চৌধুরী।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সদস্য আবুল কালাম আজাদ সেলিম, হালিশহর থানা বিএনপি নেতা ইলিয়াস চৌধুরী, কামাল পাশা নিজামী, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খুরশিদ আলম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শফিউল্লাহ, সদস্য সচিব সেলিম বাঙালি, ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফারুক আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

You may also like

Leave a Comment