স্ত্রী-সন্তান হারানোর পর ছয় মাসের জামিন দিল হাইকোর্ট ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি সাদ্দাম

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ স্ত্রী ও নয় মাস বয়সী সন্তান হারানো তিন দিন পর বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

(২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। শুনানি শেষ তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দাম কে জামিন দিয়েছেন
জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন। এর আগে, গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য তার মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেয়।
প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন সাদ্দাম।

পুলিশ ও পরিবারের ধারণা, স্ত্রী বিষণ্নতার কারণে সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন। সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়

You may also like

Leave a Comment