সৌদি আরবে বাংলাদেশসহ ১৪ দেশের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত

by The Justice Bangla

মোঃ ইফতেখার উদ্দিন সাকিবঃ সৌদি আরব বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা স্থগিত করেছে। আগামী মাস, অর্থাৎ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। আরব টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি সরকারের হিউম্যান রিসার্চ অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ মৌসুম শেষ হওয়ার পর এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তবে এই সিদ্ধান্তের ফলে হাজার হাজার বিদেশি শ্রমিক ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে।

ওয়ার্ক ভিসার নিষেধাজ্ঞায় থাকা অন্যান্য দেশগুলো হলো:

ভারত,পাকিস্তান,মিসর,ইন্দোনেশিয়া,ইরাক,নাইজেরিয়া,জর্দান,আলজেরিয়া,সুদান,ইথিওপিয়া,তিউনিসিয়া,ইয়েমেন,মরক্কো,নিষেধাজ্ঞার প্রভাব:

এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র বাংলাদেশ নয়, বাকি দেশগুলোর নাগরিকদেরও বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে হতে পারে। বিশেষ করে, যারা সৌদি আরবে কাজের জন্য অপেক্ষা করছিলেন কিংবা নতুন ব্যবসায়িক চুক্তি করার পরিকল্পনা করছিলেন, তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

সাধারণত হজ মৌসুমে সৌদি আরবের প্রশাসনিক কার্যক্রম এবং জনবল ব্যবস্থাপনার জন্য কিছু সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এই বছর তা আরও বিস্তৃত এবং দীর্ঘমেয়াদী হওয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

You may also like

Leave a Comment