সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “সারা বিশ্ব এখন একসাথে যুক্ত। সিলেটে বসেই সারা বিশ্বে কাজ করা সম্ভব।” তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আসছে বছর থেকে ৫ হাজার মেয়েকে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা কলেজ জীবন থেকেই নিজের ক্যারিয়ার গড়তে পারে।
তিনি বলেন, “তথ্য প্রযুক্তির এই যুগে দেশে বসেই বিদেশের বিভিন্ন কোম্পানিতে কাজ করে ডলার ইনকাম করা যায়। এজন্য আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফ্রিল্যান্সিং কোর্স চালু করার উদ্যোগ নিয়েছি।” এ ছাড়া তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন ট্রেড কোর্স চালুর পরিকল্পনা করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. আমানুল্লাহ আরও বলেন, “লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে প্রায় তিন হাজার ছাত্রী পড়াশোনা করছে এবং কলেজের ফলাফল খুব ভালো — যা অত্যন্ত আনন্দের বিষয়।” নারী-পুরুষের সমান অধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, “নারী-পুরুষ একসাথে কাজ করলে দেশ ও অর্থনীতি আরো গতিশীল হবে।” তিনি কলেজের উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সভায় ইউনিসেফের সহযোগিতায় বড় প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান উপাচার্য। সিলেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। একই সাথে তিনি জুলাই শহীদদের স্মরণ করে জানান, জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৮ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো: আমিরুল আলম খান সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো: জাফরুল আলম, পরিচালক ও সচিব মো: আমিনুল আক্তার, পরিচালক মো: শফিউল করিম, পরিচালক মো: জসিম উদ্দিন, পরিচালক মো: মোসলেম উদ্দিন, পরিচালক মো: আবু হুরায়রা, হবিগঞ্জ আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত পরিচালক এম এ সালাম এবং অতিরিক্ত রেজিস্টার মো: কামাল উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মো: মিজানুল কবির, মো: ফখরুল ওয়াহেদ চৌধুরী, সুহেনাজ তাজগেরা, রোকেয়া বেগম, তপতী রায়, শেখ মো: আব্দুর রশিদ, বিশ্বজিত দেব, মো: আবু হানিফ, শক্তি রানী সরকার, মোহাম্মদ মহিউদ্দিন, নন্দ কিশোর রায়, প্রভাষক শাহানাজ বেগম শিমু, ফারজানা ইয়াসমিন, আয়েশা আক্তার, বিকাশ চন্দ, আব্দুল্লাহ আল মাবরুর, নাছরিন আরা নার্গিস, আসমাউল হুসনা, সোহেল আহমদ, মো: রুমমান উদ্দিন, কনিকা রানী ঘোষ, সোহাগ মিলন, লিটন চন্দ্র র্শমা, মো: ফরিদুল ইসলাম, মো: নিজামুল হক, রামী চৌধুরী, বর্ণালী দাশ, আরাফাত আলী এবং টপি রানী পাল।
অনুষ্ঠানে কলেজের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
