সিলেটে পৌঁছেছেন সালাহউদ্দিন আহমদ, স্বাগত জানালেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ

by The Justice Bangla

আ ফ ম আসাদ উল্লাহঃ সিলেটে এসে পৌছেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, মজলুম রাজনীতিবিদ সালাহউদ্দিন আহমদ।

সোমবার দুপুর পৌনে ১২ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছালে তাকে স্বাগত জানান স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারন সম্পাদন এমদাদ আহমদ সহ অসংখ্য নেতাকর্মী।

সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যাগে সিলেট বিভাগীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করবেন সালাহউদ্দিন আহমদ। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত, গতিশীল ও শক্তিশালী করে তোলাই এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মূল লক্ষ্য।

You may also like

Leave a Comment