নিজস্ব প্রতিনিধিঃ চট্রগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে চাঁদাবাজির মামলায় পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিম ও সঙ্গীয় ফোর্স ১৯ জুন ২০২৫ তারিখ রাত ১১টা ৪৫ মিনিটে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্বে দায়েরকৃত চান্দগাঁও থানার মামলা নম্বর-২১, তারিখ-১৮/০৬/২০২৫, পেনাল কোড ১৮৬০-এর ধারা ১৪৩/৩৪১/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ অনুযায়ী দায়েরকৃত মামলার পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ নয়ন (৩৫)
পিতা: মৃত মোঃ ইসমাইল, মাতা: হালিমা বেগম
স্থায়ী ঠিকানা: ওসমানগঞ্জ, সিকদার বাড়ি, ৪নং ওয়ার্ড, ১নং ইউপি, থানা-চরফ্যাশন, জেলা-ভোলা
বর্তমান ঠিকানা: কুলাপাড়া, ফারুক মিয়ার ভাড়া ঘর, কুইচ্ছার বাপের বাড়ি, ৫নং ওয়ার্ড, পশ্চিম মোহরা, চান্দগাঁও, চট্টগ্রাম।
২. মোঃ লোকমান (২৮)
পিতা: মৃত বজল আহম্মদ, মাতা: সিরাজ খাতুন
ঠিকানা: আদর্শগ্রাম (গুচ্ছগ্রাম), ৩নং ওয়ার্ড, থানা-রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৩. মোঃ ফয়সাল হোসেন (৩২)
পিতা: মোঃ খুরশু হোসেন, মাতা: মোছাঃ চম্পা বেগম
স্থায়ী ঠিকানা: শীপ নগর, জজ বাড়ি, ৯নং ওয়ার্ড, ৪নং ইউপি, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ
বর্তমান ঠিকানা: কুলাপাড়া, এস.এস ভবন, ২য় তলা, পশ্চিম মোহরা, ৫নং ওয়ার্ড, চান্দগাঁও, চট্টগ্রাম।
৪. মোঃ শাহীন (২১)
পিতা: মৃত হামিদ হোসেন, মাতা: মৃত কালা বানু ওরফে আনোয়ারা বেগম
ঠিকানা: নয়ারহাট, অক্সিজেন, কুলগাঁও, টেনারী বটতলা, খলিল শাহ মাজারের পূর্ব পাশে, কাজী বাড়ি, ২নং জালালাবাদ ওয়ার্ড, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।
৫. সনজিত নাথ (৪৯)
পিতা: মৃত যতীন্দ্র নাথ, মাতা: সূর্য বালা দেবী
স্থায়ী ঠিকানা: চাপাতলি, কলিশ মহাজনের বাড়ি, ৩নং ওয়ার্ড, আনোয়ারা, চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: দক্ষিণ বুড়িশ্চর, বগমান শেনের বাড়ি, হাটহাজারী, চট্টগ্রাম।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
চান্দগাঁও থানা পুলিশ জানায়, অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
