নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে একটি হত্যা মামলার প্রধান আসামি মোঃ আফসার (৩০) গ্রেফতার হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই কাজী মনিরুল করিম ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি শাপলা ক্লাব এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ আফসার কক্সবাজারের টেকনাফ থানাধীন রোহিঙ্গা ক্যাম্পের (কে.এন-২৬, ব্লক-এফ-৯) বাসিন্দা। তার পিতা মোঃ খলিলুর রহমান ওরফে নুর আলম এবং মাতা রোজিনা বেগম। বর্তমানে সে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি শাপলা ক্লাব সংলগ্ন মাঝি পাড়া, জাকির কলোনী, ছেমন আরা ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
মোঃ আফসারের বিরুদ্ধে চান্দগাঁও থানায় দায়েরকৃত মামলা নম্বর ০৩, তারিখ ০৩/০৬/২০২৫, ধারা ৩০২ পেনাল কোড অনুযায়ী হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
