সিএমপি’র চান্দগাঁও থানার বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে অভিযুক্ত ৫ জন আসামি গ্রেফতার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদনঃ  চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানা কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে সিএমপি অধ্যাদেশে অভিযুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের ধারাবাহিক এই অভিযানে বড় ধরনের সাফল্য এসেছে।

অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর দিকনির্দেশনায় এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ ফারুক মিয়া, মোঃ জালাল উদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার দাশ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ৪ জুন ২০২৫ তারিখ রাত ১টা ১০ মিনিটে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজন আসামিকে আটক করা হয়, যাদের পরিচয় নিম্নরূপ:

১. সুভ্রত চৌধুরী (৩০)
পিতা: রোকন চৌধুরী, মাতা: লাকী চৌধুরী
স্থায়ী ঠিকানা: শাকপুরা, অরুন মাষ্টারের বাড়ি, ০১নং ওয়ার্ড, থানা: বোয়ালখালী, জেলা: চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: মৌলভী পুকুর পাড়, জহির বিল্ডিং, ৩য় তলা, থানা: চান্দগাঁও, চট্টগ্রাম

২. মোঃ মবিন (৩৪)
পিতা: নুরুছফা, মাতা: ছকুনতাজ
স্থায়ী ঠিকানা: শিলকুপ, মাইজ পাড়া, নতুন বাড়ি, ২নং ওয়ার্ড, থানা: বাঁশখালী, জেলা: চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: হামিদচর, নতুন মসজিদ সংলগ্ন, থানা: চান্দগাঁও, চট্টগ্রাম

৩. মোঃ জাহাঙ্গীর (৪৫)
পিতা: মোঃ হাবিবুর রহমান, মাতা: মৃত বানু
স্থায়ী ঠিকানা: শিলকুপ, মাইজ পাড়া, উকিল চৌকিদারের বাড়ি, ৯নং ওয়ার্ড, থানা: বাঁশখালী, চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: চাপ্তাই, তুলতলী, মদিনা বিল্ডিং, ৩য় তলা, থানা: বাকলিয়া, চট্টগ্রাম

৪. মোঃ জালাল উদ্দিন ওরফে আরিফ (২৬)
পিতা: মৃত আবু সাহা, মাতা: মনি বেগম
স্থায়ী ঠিকানা: মহামনি পাহাড়তলী, শেখ পাড়া, চৌধুরী বাড়ি, ৯নং ওয়ার্ড, থানা: রাউজান, চট্টগ্রাম
বর্তমান ঠিকানা: শরাফত উল্লাহ পেট্রোল পাম্প সংলগ্ন, জাহেদ কলোনি, থানা: চান্দগাঁও, চট্টগ্রাম

৫. মোঃ আব্দুর রহিম (৩৩)
পিতা: আবু সৈয়দ, মাতা: হালিমা বেগম
স্থায়ী ঠিকানা: মহামনি, পাহাড়তলী, কসাই পাড়া, সোনা মিয়ার বাড়ি, থানা: রাউজান, চট্টগ্রাম

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে চান্দগাঁও থানা সূত্রে জানানো হয়েছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন জানান, “অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।” তিনি আরও বলেন, “চট্টগ্রাম মহানগর পুলিশ সবসময়ই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।”

You may also like

Leave a Comment