সিইসি নাসির উদ্দিন: পরিবেশ অনুকূলে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের নির্বাচনী পরিবেশ বর্তমানে ভালো আছে এবং সবার সহযোগিতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে আজ সোমবার থেকেই নির্বাচন কমিশনে আপিল দাখিল করা যাবে। আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

সংক্ষুব্ধ কোনো প্রার্থী ছাড়াও সংশ্লিষ্ট কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান কিংবা প্রার্থী কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন।

আপিল দাখিলের সুবিধার্থে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথে আপিল গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সব আপিল নিষ্পত্তি করে পরবর্তী নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

You may also like

Leave a Comment