নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ১১নং ওয়ার্ডে চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সংসদীয় এলাকায় ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকায় এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম, চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রমিক দল সেক্রেটারি পদপ্রার্থী। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনস্বার্থে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হলে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও সংগঠিত ভূমিকা পালন করতে হবে।
আলোচনায় সাংগঠনিক কার্যক্রম জোরদার, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি গ্রহণ এবং সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে আয়োজকরা জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী থ্রি-হুইলার জান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ কামরুল জামান তারেক তিনি বক্তব্য বলেন ,
আমরা যারা বিএনপি করি তাদের মূল্যায়ন হবে ধানের শীষে ভোটে জিতার মাধ্যমে তাই আমরা সকলে ধানের শীষকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সামসু উদ্দিন বাবুল, মহিলা নেত্রী রেখা, মনোয়ার হোসেন খোকন, আব্দুল মান্নান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহজান, কামরুল হাসান, আব্দুল গফুর, মোহাম্মদ রাসেল রনি , মোহাম্মদ শাহপরান, মোহাম্মদ টিপু সুলতান, আকবরশাহ থানা তৃণমূল শ্রমিক দলের আহ্বায়ক প্রমুখ।
সভা শেষে নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষ চট্টগ্রামে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
