ফটিকছড়ি প্রতিনিধি | জাস্টিস বাংলাঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধর্মপুর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদসহ দুজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানায়, ২৭ জানুয়ারি (মঙ্গলবার) ভোরে গুইমারা রিজিয়নের অধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। উভয়েই ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ০২টি শট গান, ০১টি পিস্তল, ০১টি এয়ার গান, ০১টি ডামি পিস্তল, ০১ রাউন্ড .৩০৩ ক্যালিবার এ্যামোনিশন, ০১ রাউন্ড শটগানের এ্যামোনিশন, ০৩ রাউন্ড শট গানের ফায়ারকৃত কার্তুজ, ০৫টি ধারালো দা, ০১টি বিদেশী চাকু, ০১টি ড্যাগার, ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
