64
মোঃ এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেট ব্যুরোঃ সিলেট মহানগর যুবলীগ নেতা নজরুল ইসলাম কে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেনে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল হাবিব। নজরুল এর বিরুদ্ধে বেশ কয়েকটি জুলাই আন্দোলন মামলা রয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) রাত সাড়ে এগারোটার দিকে নগরের ৩৭নং ওয়ার্ড টিলারগাঁও পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় যুবলীগ নেতা নজরুল এর সাথে থাকা শফিক নামের এক সহযোগীকেও আটক করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ পতিত আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ড নির্মূলে অভিযান পরিচালনা করছে সরকার। এরইমধ্যে যুবলীগ নেতা নজরুল প্রকাশ্যে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। বিষয়টি নিয়ে জনমনে নানান আলোচনা সমালোচনা দেখা দিলে নজরে আসেলে তাকে গ্রেফতার করা হয় ।
