মীরসরাইয়ে ফসলি জমিতে থেকে কৃষকের মরদেহ উদ্ধার

by The Justice Bangla

মীরসরাই প্রতিনিধিঃ মীরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে৷ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী বাজারের উত্তরপাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের সাথে নিচু ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়৷ তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে৷ এছাড়া গামছা দিয়ে দুই পা বাঁধা ছিল৷

নিহত কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)৷ তিনি দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকার বাসিন্দা৷ পেশায় তিনি একজন কৃষক ছিলেন৷ ঠিক কি কারণে হত্যা করা হয়েছে পরিবারের সদস্যরা কিছু জানাতে পারছেন না৷ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ৷ মরদেহের সুরতহাল শেষে উদ্ধার করে নিয়ে গেছে তারা৷

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদিঘী এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি৷ এ বিষয়ে তদন্ত চলছে৷ বিস্তারিত পরে বলতে পারবো৷

You may also like

Leave a Comment