মীরসরাইয়ের করেরহাটে জামায়াতের উদ্যোগে সড়ক সংস্কার

by The Justice Bangla

আবু শাহাদাত নয়ন,চট্টগ্রাম ব্যুরোঃ মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নে দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২৩ আগস্ট) ইউনিয়নের দক্ষিণ অলিনগর আকবরনগর, কামাল সরকার বাড়ি ও লাদেনের টিলা এলাকার তিনটি সড়ক সংস্কার করা হয়। আনুমানিক এক লাখ টাকা ব্যয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হয়।

সংস্কার কার্যক্রম জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার তত্ত্বাবধানে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের সার্বিক সহযোগিতায় এবং করেরহাট ইউনিয়ন জামায়াতের উদ্যোগে সম্পন্ন হয়।


সংস্কার কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার ফখরুল আলম ভূঁইয়া, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আমিনুল হক, অর্থ সম্পাদক আলী আজগর, ইউনিয়ন যুব বিভাগের সদস্য শরীফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দীর্ঘদিন অবহেলিত সড়ক সংস্কার হওয়ায় স্থানীয়রা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, অস্থায়ী সংস্কারের পাশাপাশি সরকারিভাবে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া জরুরি।

You may also like

Leave a Comment