মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে নাসির উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

You may also like

Leave a Comment