258
মোহাম্মদ সাগর, ছাগলনাইয়া থানা প্রতিনিধিঃ ফেনীর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চাঁদগাজী জুনিয়র একাদশ কর্তৃক আয়োজিত মরহুম হাবিবুর রহমান হাবিব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ (২য় আসর)।

আজ টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় এ্যামেলি স্মৃতি সংসদ ও চাঁদগাজী ইয়াং স্টার সোসাইটি। খেলাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ, আর মাঠ প্রাঙ্গণে ভিড় করেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
৯০ মিনিটের নির্ধারিত সময়ে উভয় দল ১–১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে ৫–৪ গোলে জয়লাভ করে চাঁদগাজী ইয়াং স্টার সোসাইটি।
ম্যাচ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর চমৎকার পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চাঁদগাজী জুনিয়র একাদশের সদস্যবৃন্দ।
