6
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলায় তেল নিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এনায়েতুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল আনুমানিক ১১টার দিকে কাহারোলের লতিফা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা যায়, তেলের সংকটের কারণে স্টেশনটিতে দীর্ঘ লাইন ছিল। এনায়েতুল সেখানে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। অতিরিক্ত ভিড় ও তীব্র গরমে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত এনায়েতুল বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তেলের সংকটজনিত পরিস্থিতিতে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
