বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩.১৮ বিলিয়ন ডলার, আইএমএফ হিসাব অনুযায়ী ২৮.৫১ বিলিয়ন

by The Justice Bangla

জাস্টিস বাংলা ডেক্সঃ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩.১৮ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানা গেছে।

তবে আন্তর্জাতিক মানদণ্ডে হিসাব করলে রিজার্ভের পরিমাণ কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল–৬ (বিপিএম৬) পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৮.৫১ বিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ঘোষিত মোট রিজার্ভ ও আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে পার্থক্য থাকে মূলত স্বল্পমেয়াদি দায় ও ব্যবহারযোগ্য তহবিল গণনার পদ্ধতিগত ভিন্নতার কারণে।

অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দেশের সক্ষমতা মূল্যায়নে আইএমএফ নির্ধারিত বিপিএম৬ পদ্ধতির রিজার্ভ হিসাবই বেশি গুরুত্ব পায়। তবে সাম্প্রতিক সময়ে রিজার্ভ স্থিতিশীল থাকায় আমদানি ব্যয় পরিশোধ ও বৈদেশিক লেনদেনে কিছুটা স্বস্তি ফিরেছে।

You may also like

Leave a Comment