মোঃ এমদাদ হোসেন ভুঁইয়া, সিলেটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে সিলেট মহানগর তাঁতীদল।
এক শোকবার্তায় সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক মোঃ কয়েছ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন এবং সদস্য সচিব আমিনুল হক বেলাল মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়া ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রকামী মানুষের আশার প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারালো, যা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবার, বিএনপি নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
