মোঃ এমদাদ হোসেন ভূঁইয়া, সিলেটঃ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে বাজারের দোকানপাটসহ সকলের নিকট বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। লিফলেট বিতরণ শেষে বক্তব্যে তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে জাতীয় সরকার গঠন করবে।
লিফলেট বিতরণের পর মোগলাবাজার ইউনিয়নের বর্তমান সভাপতি আলতাফ হোসেন ও সাবেক ইউনিয়ন সভাপতি নামড় উদ্দিনের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় এম এ মালিক বলেন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং লন্ডনে ড. ইউনুস ও তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন হবে। তারেক রহমান দেশে ফিরে আগামী নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন।
তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন বলেন বিএনপি জননেতা আলহাজ্ব এম এ মালিক নির্বাচনে মনোনয়ন দিলে মোগলাবাজার ইউনিয়ন বিএনপি এম এ মালিকের সমর্থন অঙ্গিকার ব্যক্ত করেন।
এম এ মালিকের সাথে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা বিএনপির সদস্য শাহআলম, মোগালাবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নামড় উদ্দিন, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দসহ প্রমূখ।
