মোঃ এমদাদ হোসেন ভূঁইয়া সিলেটঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ফয়েজ আহমদ দৌলতকে আহ্বায়ক এবং আলতাফ হোসেন বেলালকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন আবদুল মালেক। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক খান, মোহাম্মদ হানিফ, রফিক আহমদ, মো. কামরুল হাসান, মামুনুর রশীদ চৌধুরী, মঞ্জু আহমদ, জিয়াউর রহমান নেওয়ার, মো. বেলাল আহমদ, ইসলাম আলী, জামাল উদ্দিন, মো. খায়ের, সামছুর রহমান তোতা, শামীম হুদা, মো. মামুনুর রশীদ ও রুমেল আহমদ রিপন।
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দুলাল আহমদ, মো. মিসবাহ উদ্দিন মিছবাহ, মো. আবদুল খালিক, কামাল উদ্দিন, শামীম আহমদ, মো. মিজানুর রহমান ভূঁইয়া, মো. সালাউদ্দিন, আবদুর রহিম, শের আলী, আরিফ চৌধুরী রাজ, মো. ছাইফুল্লাহ, জসিম উদ্দিন, মো. মোহন আহমদ, মো. ইজ্জাত আহমদ, মো. নবী হোসেন, রফিক উদ্দিন, মো. সুমন, মুজিবুর রহমান এপল, মো. বদরুল হোসেন, জাহাঙ্গীর আলম, এম. বিল্লাল উদ্দিন, বিল্লাল আহমদ, মো. রাকিবুল ইসলাম খান, মো. জবলু মিয়া, সুমন সরকার, মো. নাসির উদ্দিন, হৃদয় আহমদ উজ্জ্বল, ইসমাইল মিয়া রিপন, মো. শামীম আহমদ, কামরান আহমদ তালুকদার ও এম এ জব্বার।

কমিটি অনুমোদনের চিঠিতে বলা হয়, অনুমোদনের তারিখ থেকে ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌরসভায় প্রতিনিধি সভা করে সংশ্লিষ্ট কমিটি অনুমোদন করতে হবে। জেলা বিএনপি অফিসে বসে কোন কমিটি অনুমোদন করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা ও পৌরসভা কমিটি গঠন এবং জেলার সম্মেলন শেষে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে হবে। অন্যথায় উক্ত কমিটির কোন কার্যকারিতা থাকবে না।
