আশফাক আহমদ | মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বড়লেখা প্রেসক্লাবের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী মতবিনিময় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রব।
সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান শামীম, দপ্তর সম্পাদক এজে লাভলু, কার্যকরী সদস্য আজাদ বাহার জামালী ও লিটন শরীফ।
এছাড়া সভায় অংশ নেন ক্লাবের সদস্য হানিফ পারভেজ, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, ফয়সাল মাহমুদ, সিরাজুল ইসলাম রিপন, রেদওয়ার আহমদ রুম্মান প্রমুখ।
সভায় নির্বাচনকালীন সাংবাদিকদের দায়িত্ব, পেশাগত সততা, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার শেষে উপস্থিত সাংবাদিকরা আসন্ন নির্বাচনে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
